দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে নাশকতা ও সহিংসতামুলক কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে ১০ জনকে আটকমকরেচে। আটককৃতদের মধ্যে জামায়াতের ৭ ও বিএনপির ৩ নেতাকর্মীরয়েছে। বুধবার ভোরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
দিনাজপুর পুলিশ কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, হরতাল অবরোধ ও নির্বাচনোত্তর নাশকতা ও সহিংসতামূলক কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে দিনাজপুর সদর, চিরিরবন্দরে, ঘোড়াঘাটে ও বিরামপুর উপজেলার পৃথক স্থানে অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াতের ১০ নেতাকর্মীকে আটক করা হয়।
আটককৃতদের আদালতের মাধ্যমে জেলা হাজতে প্রেরণ করা হয়েছে। চলতি মাসে এ পর্যন্ত মোট ৫১ জনকে আটক করেছে করেছে বলে জানিয়েছে কন্ট্রোল রুম।