ঢাকা: জাতীয় পার্টির দল ত্যাগী নেতারা অচিরেই মূল দলে ফিরবেন বলে মন্তব্য করেছেন জাপার মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার।
বুধবার দুপুরে বনানীতে জাপা চেয়ারম্যানের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন।
তিনি বলেন, যারা এরশাদের সঙ্গে অভিমান করে দল ত্যাগ করেছিল তাদের সঙ্গে আলোচনা চলছে। অচিরেই কাজী জাফরকে ত্যাগ করে আবার এরশাদ জাতীয় পার্টিতে ফিরে আসবেন। তারা দলে ফিরে আসলে অবাক হবার কিছু থাকবে না। এরশাদের নেতেৃত্বে দল ঘুরে দাড়াবে।
তিনি বলেন, সংসদ উপনেতা নির্বাচন করতে বিরোধীদলের নেতা রওশন এরশাদ সিদ্ধান্ত দিবেন।