ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমার উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের থানা পাড়ার মঙ্গলবার রাতে দুই শিশু ডায়রিয়া আক্রান্ত হলে হাসপাতাল নেওয়ার পথে রাস্তায় মারা যায়। এরা হল সুজন মিঞা’র পুত্র ইদুল (৪মাস) এবং একই এলাকার ফারুক আকতারের কন্যা বেবী (৫মাস)। সংশ্লিষ্ট এলাকার ইউপি সদস্য মোঃ জাকারিয়া জানান, দুই শিশু ডায়রিয়ায় মারা গেছে। এ বিষয়ে ভোগডাবুড়ী ইউনিয়নের সেকমো সাইফুল ইসলাম জানান, শীতের কারনে শিশুরা ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছে।