• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

দিনাজপুরের রানীরবন্দরে জামায়াত-শিবিরের সাথে পুলিশের সংঘর্ষ

Songorso-2চিরিরবন্দর প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার রানীরবন্দরে পুলিশ কর্তৃক এক শিবিরকর্মীকে গ্রেফতারের জের ধরে এখন পুলিশের সাথে জামায়াত-শিবিরের সংঘর্ষ হয়েছে। বুধবার রাত ৮টায় শেষ খবর পাওয়া পর্যন্ত থেমে থেমে সংঘর্ষ চলছে। এ সময় অন্তত ১০ রাউন্ড গুলির শব্দ শোনা গেছে। ওই ঘটনায় একজন অজ্ঞাতনামা ট্রাক চালক ও আকবর (৩৭)  নামে অটো রিক্সা চালক আহত হয়ে হয়েছে।

জানা যায়,  ভোট কেন্দ্রে সহিংসতাসহ বিভিন্ন মামলার আসামী রাণীরবন্দরের নশরতপুর কাজীপাড়ার মৃত. বিলায়েত আলীর পুত্র আব্দুর রউফ (৩৪) কে দুপুরে ডিবি পুলিশ আটক করে। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে জামায়াত-শিবির কর্মীরা রানীরবন্দরে জড়ো হয়ে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়তে থাকে।  এক পর্যায়ে পুলিশ রাবার বুলেট ছোঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওই সময় থেকে রানীরবন্দর বাজারে অবস্থানরত পুলিশের উপর জামায়াত-শিবির কর্মীরা দফায় দফায় হামলা চালায়। এক সময় রংপুর-দিনাজপুর মহাসড়কে সকল প্রকার যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে দিনাজপুর থেকে অতিরিক্ত পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে ওই সড়কে পূর্নরায় যান চলাচল শুরু হয়।  এদিকে রাত সাড়ে ৭টার দিকে কে বা কারা বাজার সংলগ্ন নশরতপুর ইউনিয়ন চেয়ারম্যান ও বিএনপি নেতা নুরে আলম সিদ্দিকি নয়নের বাসায় হামলা করে ভাংচুরে খবর পাওয়া গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ