• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

জন্মদাত্রীর মাংস ভক্ষণ!

3নিউজ ডেস্ক : জন্মদাত্রী মাকে খুন করে মৃতদেহের বিশেষ বিশেষ অঙ্গ চিবিয়ে খেলো পাষণ্ড তিন ছেলে দান্তে (৩৫), পারয়ে (২১) এবং ইব্রাহিম (১৮)।  নৃশংস এই ঘটনাটি ঘটেছে ফিলিপাইনে। তবে তারা কীভাবে নরমাংস খেয়েছে এ ব্যাপারে বিস্তারিত জানা যায়নি। এ ঘটনায় অভিযুক্ত সন্তানদের আটক করেছে পুলিশ। পাষণ্ড এই সন্তান ফিলিপাইনের মরো মুসলিম সম্প্রদায়ের সদস্য।

ডেইলি মেইলে প্রচারিত প্রতিবেদনে বলা হয়, গত বুধবার ফিলিপাইনের আমপাতুয়ান রাজ্যের বারানগে কামাসিতে তাদের আবাসস্থল থেকে নিহত মুসালা আমিলের (৫৬) ক্ষতবিক্ষত লাশটি উদ্ধার করে স্থানীয় পুলিশ। এসময় পুলিশ দেখতে পায়, লাশের বেশ কিছু অংশ নেই। তখন প্রতিবেশীরা পুলিশকে জানান, বেশ কিছুদিন আগে তারা ওই ছেলেদের ঘর থেকে অদ্ভূত শব্দ শুনতে পেয়েছিলেন। পরে নিহতের তিন ছেলে দান্তে, পারয়ে এবং ইব্রাহিম পুলিশের কাছে স্বীকার করেন, তারা লাশের খোয়া যাওয়া অংশগুলো খেয়ে ফেলেছে। তবে তারা মাকে খুন করার কথা স্বীকার করেনি। তাদের দাবি, তারা কেবল অশুভ আত্মাকে তাড়ানোর চেষ্টা করেছে। পুলিশের ধারণা তারা তাদের মাকে গত বুধবার রাতে হত্যা করেছিলেন।

প্রাথমিক তদন্তে দেখা যায়, ওই তিন ভাই বেশ কিছুদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছেন। তবে খুনের ঘটনার সঙ্গে ছেলেদের মাদকাসক্ত হওয়ার কোনো সম্পর্ক নেই। তারা মাদকাসক্ত ছিল কিনা সে বিষয়ে নিশ্চিত হতে তিনজনকে মাদক পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে। এদিকে আদিবাসী মরো মুসলিম সম্প্রদায়ের নেতারা বলছেন, এরা তিন ভাই মিলে মাকে খুন করার পর তার দেহের বিভিন্ন অংশ এমনভাবে খেয়েছে যেন তারা জংলি জানোয়ার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ