
লালমনিরহাট প্রতিনিধি: ৪৩তম জাতীয় স্কুল-মাদ্রাসার শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার বালিকাদের ক্রিকেট খেলায় লালমনিরহাট সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় (চাপা অঞ্চল) জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে। বুধবার বরিশালে অনুষ্ঠিতব্য জাতীয় পর্যায়ে মেয়েদের ক্রিকেট খেলায় লালমনিরহাট সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় গোলাপ, পদ্ম ও বকুল অঞ্চলকে হারিয়ে পুর্ণ ৯ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হয়। বুধবার শহীদ আব্দুর রব সেরনিয়াবাদ স্টেডিয়াম বরিশালে অনুষ্ঠিত প্রথম খেলায় (রাজশাহী-রংপুর বিভাগ, চাপা অঞ্চল) চ্যাম্পিয়ন লালমনিরহাট সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, (বরিশাল-খুলনা বিভাগ,গোলাপ অঞ্চল) চ্যাম্পিয়ন ঝিনাইদহ ফজর আলী বালিকা উচ্চ বিদ্যালয়কে ৪৮ রানে হারায়,দ্বিতীয় খেলায় (ঢাকা-ময়মনসিংহ, পদ্ম অঞ্চল)চ্যাম্পিয়ন গাজীপুর (টঙ্গী)র আমজাদ আলী সরকার পাইলট উচ্চ বিদ্যালয়কে ৩ রানে হারায় এবং মঙ্গলবার জাতীয় পর্যায়ে লীগের শেষ খেলায় লালমনিরহাট (চট্রগ্রাম-কুমিল্লা-সিলেট, বকুল অঞ্চল) চ্যাম্পিয়ন ব্রামনবাড়িয়ার কসবা সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়কে ২০ রানে হারিয়ে তিন খেলায় মোট ৯ পয়েন্ট পেয়ে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়। বরিশালে জাতীয় পর্যায়ের খেলায় লালমনিরহাট সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় দলের কাকলী, আশা, মনিকা, লিমা, নুপুর, সুলতানা, রিমি, অথৈ, তমা, সাবিনা ও মৌন সবার নজর কেড়েছেন। দলের কোচ ও সহকারী কোচের দায়িত্বে ছিলেন লালমনিরহাট সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের শিক্ষক আলমগীর হোসেন, জিকরুল ইসলাম ফাতেমী (নিকেল), রতন কুমার রায় ও শ্রাবন্তী রায় (প্রশিক্ষক)। লালমনিরহাট সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় জেলা ফুটবল রেফারী এসোসিয়েশন, কালীগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা, বৃন্ত স্পোর্টস একাডেমী দলের খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের অভিনন্দন জানিয়েছেন।