• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

ছাত্রলীগ নেতা দেলোয়ার গ্রেপ্তার

Arrest-2রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় অবশেষে ছাত্রলীগের সহ-সভাপতি দেলোয়ার হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মতিহার থানার ওসি শামসুর নূর জানান, বুধবার বিকেলে নগরীর ভেড়িমারা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। ওসি জানান, দেলোয়ারকে আটকের পর গত রোববারের ঘটনায় দায়ের করা চার মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

গত রোববার বিশ্ববিদ্যালয়ে বর্ধিত ফি স্থগিতের ঘোষণা প্রত্যাখ্যান করে সান্ধ্য কোর্স বাতিলের দাবিতে ধর্মঘট চালিয়ে যাওয়া শিক্ষার্থীদের ওপর হামলা চালায় ছাত্রলীগ। এসময় ছাত্রলীগের কয়েক নেতাকে অস্ত্রহাতে চড়াও হতে দেখা যায়।
প্রশাসন ভবনের সামনে শিক্ষার্থীদের সমাবেশে লক্ষ করে ইটপাটকেল নিক্ষেপের পাশাপাশি রাবার বুলেট, টিয়ারশেল ও হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়। এতে সাংবাদিকসহ শতাধিক আহত হন।

এ ঘটনায় সিন্ডিকেটের জরুরি বৈঠকে ওই দিন রাতেই বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ