• শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৭:০৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
হাদির সর্বশেষ অবস্থা বিষয়ে যা জানালেন চিকিৎসক সৈয়দপুরে কৃষি জমি থেকে মাটি সংগ্রহে ইটভাটার লাখ টাকা জরিমানা তারাগঞ্জে মুক্তিযোদ্ধা দম্পতিকে হত্যার ঘটনায় টাইলসমিস্ত্রি গ্রেপ্তার এভারকেয়ারে হাসপাতালে নেওয়া হচ্ছে হাদিকে হাদির ওপর হামলার প্রতিবাদে শনিবার বিএনপির বিক্ষোভ কর্মসূচী প্রার্থীর ওপর প্রকাশ্যে গুলি নির্বাচনকালীন নিরাপত্তা পরিস্থিতিকে প্রশ্নবিদ্ধ করেছে: গোলাম পরওয়ার মাথায় বুলেট, লাইফ সাপোর্টে হাদি ওসমান হাদির ওপর গুলি নির্বাচনের জন্য অশনিসংকেত: ইসলামী আন্দোলন ডোমারে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ: ক্লিনিকের ওটি সিলগালা পদত্যাগ করলেন উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ

মেলা আমাদের গ্রামীণ লোকজ সংস্কৃতির অংশ- আজিজুল ইমাম চৌধুরী

New Rose Cafe, Saidpur

Charadangi Mela Picদিনাজপুর প্রতিনিধি: মেলা, যাত্রা, জারিগান, সারিগান, পুথিপাঠ, পল্লীগীতি এগুলো আমাদের লোকজ গ্রামীণ লোকজ সংস্কৃতির অংশ। যা আড়াই হাজার বছর ধরে আমরা ধারন করে আসছি। আমাদের অতিত ঐতিয্য ধরে রাখতে হলে এগুলোকে লালন করতে হবে। কোন অবস্থাতেই এগুলোকে ধ্বংস করা যাবে না। তবে মনে রাখতে হবে এর মধ্যে যেন কোন প্রকার অশ্লীলতা প্রবেশ না করে।
বুধবার বিকেলে চেরাডাঙ্গী মেলা মাঠে ঐতিয্যবাহী ৬৭তম চেরাডাঙ্গী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি দিনাজপুর জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আজিজুল ইমাম চৌধুরী এসব কথা বলেন। মেলা কমিটির প্রেসিডেন্ট মোঃ ফজলুর রশিদ ফজলু’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর সদর উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট মোঃ মোফাজ্জল হোসেন দুলাল, আউলিয়াপুর ইউপি চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন, আউলিয়াপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মোঃ ফরিদুল ইসলাম, বিশিষ্ট ব্যবসয়ী মোঃ জহির শাহ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মেলা কমিটির সদস্য ও চেরাডাঙ্গী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এ্যাভোকেট জাকির হোসেন, মেলা কমিটির সাবেক প্রেসিডেন্ট বাবু চৌধুরী, সাবেক প্রেসিডেন্ট  মোঃ মোস্তাফা কামাল প্রমূখ। মেলা কমিটির সদস্য মোঃ আবু বকর সিদ্দিক’র উপস্থাপনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়র বিএনপির সভাপতি মোঃ আফজাল হোসেন, জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক রেজানুর রহমান, মেলা কমিটির সেক্রেটারী মোঃ আব্দুস সালাম, জয়েন্ট সেক্রেটারী মোঃ শাহিনুর ইসলাম, কোষাধ্যক্ষ মোঃ ইরফান আলী, সদস্য আহসান হাবিব, মোঃ রহমত আলী, মোঃ আবু সাঈদ, মোঃ আকরাম হোসেন, মোঃ মিজানুর রহমান, মোঃ ফরিদুল ইসলাম, আরিফ জামান, মোঃ আব্দুর রশিদ, মোঃ মোশাররফ হোসেন, মোঃ ফসিহ উদ্দীন, মোঃ আব্দুর হালিম, মিজানুর রহমান মিজু, আসিনুর রহমান, মঞ্জুরুল হক, হাবিবুর রহমানসহ অন্যান্য সদস্যবৃন্দ।
মেলায় আগত অতিথিরা বলেন, কোন অবস্থাতেই মেলায় অশীøল নৃত্য চলতে দেয়া যাবে না। এ ব্যাপারে সকলকে সতর্ক থাকতে হবে। পাশাপাশি আমাদের যুব সমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে সকাইকে এগিয়ে আসতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ