• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

বদরগঞ্জে গণজাগরণ মঞ্চের বর্ষপূর্তি পালিত

Badarganj Photo-01ssবদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে চলা গণ জাগরণ মঞ্চের আন্দোলনের এক বছর পূর্তি উপলক্ষে রংপুরের বদরগঞ্জে বিভিন্ন কর্মসুচি পালিত হয়েছে। ‘গণজাগরণ মঞ্চের’ বর্ষপূর্তিতে বুধবার বিকাল সাড়ে ৪টায় বদরগঞ্জ পৌরশহরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে আলোচনা সভায় বক্তব্য রাখেন, মানবতা বিরোধী যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের সাক্ষী অধ্যাপক মেছের উদ্দিন, আমিনুল ইসলাম, বদরগঞ্জ পৌরসভার মেয়র উত্তম কুমার সাহা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আইয়ুব আলী সরকার, মুক্তিযোদ্ধা মাহবুবার রহমান হাবলু, গণ জাগরণ মঞ্চের বদরগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক রুহুল আমীন সরকার, সাংবাদিক আব্দুর রউফ সরকার, সংগঠক তাজুল ইসলাম, রেজাউল করিম পান্না প্রমুখ। এ ছাড়াও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ