• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:২২ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

হরতালে ঢাকায় বাস চলবে

Bus Tarminalঢাকা: বৃহস্পতিবার জামায়াতের হরতালে ঢাকায় বাস চলবে। ঢাকা সড়ক পরিবহন সমিতি এ ঘোষণা দিয়েছে। হরতালে গাড়ি চালানোর নিরাপত্তা আরো বাড়াতে পুলিশ প্রশাসনকে অনুরোধ জানানো হয়েছে।

১০ ট্রাক অস্ত্র চোরাচালানের মামলায় দলের আমির মতিউর রহমান নিজামীকে মৃত্যুদণ্ড দেয়ার প্রতিবাদে বৃহস্পতিবার জামায়াতের সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক রয়েছে। বুধবার এক বিবৃতিতে এ কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছে দলটি।

এর পরই এক বিজ্ঞপ্তিতে ঢাকা সড়ক পরিবহন সমিতি জানায়, রাজধানী এবং আশপাশের জেলাগুলোতে বাস ও মিনিবাস চালানো হবে। বাস মালিকদের এক সভায় এই সিদ্ধান্ত হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওই সভায় বিভিন্ন টার্মিনাল মালিক সমিতি, টার্মিনাল শ্রমিক ইউনিয়ন, ১৫০টি পরিবহন কোম্পানির প্রতিনিধিসহ সংশ্লিষ্ট প্রায় ৫০০ জন উপস্থিত ছিলেন। হরতালে গাড়ি যাতে বাধাগ্রস্ত না হয়, সেজন্য নিরাপত্তা জোরদার করতে সভা থেকে পুলিশ প্রশাসনকে অনুরোধ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ