নিউজ ডেস্ক: জামায়াতের ডাকা হরতাল চলছে সারাদেশে। দশ ট্রাক অস্ত্র মামলায় দলটির আমির ও সাবেক শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে দেয়া ফাঁসির রায়ের প্রতিবাদে আজ বৃহস্পতিবার দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল ডাকা হয়েছে।সকাল ৬টা থেকে সন্ধা ৬টা পর্যন্ত এ হরতাল চলবে। তবে হিন্দু সম্প্রদায়ের অনুরোধে চাঁপাইনবাবগঞ্জ জেলা হরতালের আওতামুক্ত রেখেছে দলটি।বুধবার দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান এক প্রেসবিজ্ঞপ্তিতে দেশব্যাপী সর্বাত্মক হরতাল পালনের আহ্বান জানান। জামায়াতের অভিযোগ, মতিউর রহমান নিজামীকে হত্যার ষড়যন্ত্র করা হচ্ছে।