• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

নওগাঁ শহরে দুর্ধর্ষ চুরি সংঘটিত

Stoleনওগাঁ প্রতিনিধি: নওগাঁ শহরে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। বুধবার রাতে শহরের চকমুক্তার মহল্লায় আমজাদ হোসেনের বাড়িতে এই চুরি সংঘটিত হয়। থানা পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার সময় ওই বাড়িতে কেউ ছিলেন না। কতিপয় চোর বাড়ির তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে। তারা ওই বাড়ি থেকে নগদ ১২/১৩ হাজার টাকা, কিছু সোনর গহনা, শাড়ি কাপড়, কাগজপত্র এবং সমুদয় সার্টিফিকেট চুরি করে পালিয়ে যায়। পারিবারিক সূত্রে জানা গেছে, নগদ অর্থসহ চুরি যাওয়া মালামালের আনুমানিক মুল্য ৫০ থেকে ৬০হাজার টাকা। এ ব্যপারে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

বিলবোর্ড অপসারনের দাবী
নওগাঁ শহরের কয়েকটি জনগুরুত্বপূর্ন স্থান থেকে বিলবোর্ড সরিয়ে নেয়ার দাবী উঠেছে। নওগাঁবাসীর পক্ষে বিভিন্ন সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন এই দাবীতে নওগাঁ পৌরসভার মেয়রের নিকট আবেদন করেছেন।  গণজাগরন মঞ্চ, উদীচী শিল্পী গোষ্ঠী, জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ, একুশে উদযাপন পরিষদ, আবৃত্তি পরিষদ, চারণ শিল্প গোষ্ঠী, চারণ সাংস্কৃতিক কেন্দ্র, প্যারীমোহন পাঠাগার, জেলা প্রেসক্লাব, বাংলাদেশ মানবাধিকার নাট্য পরিষদ, সিপিবি, বাসদ, বাংলাদেশ যুব ইউনিয়ন, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, শিশু কিশোর মেলা, বিজ্ঞান আন্দোলন মঞ্চ, গণ সংহতি আন্দোলন বাংলাদেশ ছাত্র ফেডারেশন ও ডিবেট ক্লাব যৌথ ভাবে এই আবেদন করেছে। আবেদনে তাঁরা মুক্তিরমোড়স্থ কেন্দ্রীয় শহীদমিনার, ব্রীজের মোড়স্থ স্বাধীনতা ভাষ্কর্য এলাকা থেকে এসব বিলবোর্ড স্থায়ীভাবে অপসারন করে নেয়ার দাবী জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ