নীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে বৃহস্পতিবার সকালে গলায় দড়ি দিয়ে গাছে আটকানো একটি লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম দেবেন্দ্র নাথ রায় (৪৫)। সে জেলার সদর উপজেলার কুন্দপুকুর ইউনিয়নের সুলসুলি বালাপাড়া গ্রামের রথিন্দ্র নাথ রায়ের ছেলে।
জানা যায়, নিহত দেবেন্দ্র ওই এলাকার সঞ্জিত রায়ের বাসায় নিয়মিত কাজ করত। অন্যান্য দিনের বৃহস্পতিবার সকালে কাজ করতে যায়। ওই বাড়িতে কাজ করতে যাওয়ার পর সঞ্জিতের বাসার ভিতরের একটি আমগাছে তার লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলার মর্গে পাঠায়। থানায় ইউডি মামলা হয়েছে। এলাকাবাসীর ধারনা দেবেন্দ্রকে হত্যার পরে তার লাশ গাছে ঝুলিয়ে রাখা হয়েছে।