• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

সংসদ অধিশেন চলছে, যোগ দেননি এরশাদ

Parlamentঢাকা: সংসদ সদস্যদের প্রশ্ন জিজ্ঞাসা ও উত্তর প্রদানের মধ্য দিয়ে সংসদ অধিশেন শুরু হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৪টা ৪০ মিনিটে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে চতুর্থ দিনের কাযর্সূচি শুরু হয়। এর আগে বুধবার রাত পৌনে ৯টায় বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টা পযর্ন্ত সংসদ অধিবেশন মুলতবি ঘোষণা করেন ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া।

প্রধানমন্ত্রী শেখা হাসিনা ও বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ এখনো অধিবেশনে উপস্থি হননি। অপরদিকে প্রথম দিনের পর আর সংসদ অধিবেশনে যোগ দেননি জাতীয় পার্টি চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

দিনের কার্যসূচি অনুযায়ী প্রথমে মন্ত্রিদের জন্য নির্ধারিত প্রশ্ন জিজ্ঞাসা ও উত্তর। এরপর ৭১ বিধিতে জরুরি জন-গুরুত্বসম্পন্ন নোটিশের ওপর আলোচনা। এছাড়া রয়েছে রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে ধন্যবাদ প্রস্তাব উত্থাপন ও আলোচনা। গত ২৯ জানুয়ারি দশম জাতীয় সংসদে স্বাগত ভাষণ দেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ অ্যাডভোকেট।

প্রথমবারের মতো মন্ত্রী হিসেবে সংসদ সদস্যদের প্রশ্নের জবাব দেবেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। একই সঙ্গে জাতীয় পাটির (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এদিন সংসদে এমপিদের প্রশ্নের জবাব দেবেন।

দশম সংসদে নতুন নজির সৃষ্টি করেছেন স্বতন্ত্র সংসদ সদস্যরা। হাজী মো. সেলিমের সভাপতিত্বে ১৬ সদস্যের আলাদা একটি জোট করেছেন তারা। এই জোট গঠনের প্রাক্কালে বলা হয়েছে সরকারের ভুলত্রুটির সমালোচনা করা হবে।

নতুন এ সংসদের যাত্রা শুরু হয় গত ২৯ জানুয়ারি। এর আগে ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ৯ জানুয়ারি এমপিরা শপথ নেন। ১২ জানুয়ারি নতুন সরকার গঠিত হয়।

উৎসঃ   প্রিয়ডটকম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ