• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

আল্লাহ তুমি আরো আলু দাও : মতিয়া

Motiaঢাকা: কৃষি মন্ত্রী মতিয়া চৌধুরী আরো বেশি আলু দেয়ার জন্য আল্লাহর নিকট দোয়া করেছেন। জাতীয় সংসদের বৃহস্পতিবারের চলতি অধিবেশনে সাংসদদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আলুর উৎপাদন বেড়েছে। এতে আমরা আনন্দিত। আমি বলবো আল্লাহ তুমি আরো আলু দাও, মানুষ পেট ভরে খাক।’
কৃষি মন্ত্রী বলেন, ‘২০০৯ সাল থেকে সরকার আলু রপ্তানিতে ১০ শতাংশ কর ফ্রি সুবিধা দিয়েছে । এখন আলু বিদেশে রপ্তানি হচ্ছে। এ আলু দিয়ে চিপস তৈরি হচ্ছে। এর জন্য মেশিন আমদানি করা হচ্ছে এবং কারখানায় উৎপাদিত চিপ্স বিদেশে রপ্তানি হচ্ছে।’
তিনি জানান, শুধু রাশিয়াতেই প্রতিবছর ৭শ কন্টেইনার আলু রপ্তানি হচ্ছে। আর এ পরিমাণ দিনদিন বৃদ্ধি পাচ্ছে। আলু সংরক্ষণের প্রশ্নে মতিয়া চৌধুরী বলেন, ‘আমরাতো কৃষি উৎপাদনে ভর্তুকি দিচ্ছি, সারে দিচ্ছি, অন্যান্য খাতে দিচ্ছি। তবে সংরক্ষণের জন্য তেমন ভর্তুকি দিতে পারছি না। যদি সব বিষয়ে ভর্তুকি দিতে হয় তাহলে একটি সমস্যা দাঁড়াতে পারে।’
তিনি আরো বলেন, ‘আমি বলবো না ভাতের বদলে আলু খান, আমি বলবো দেশীয় পদ্ধতিতে আলু সংরক্ষণ করুন। দেখবেন এক মাসের পর আলুর দাম ঠিক হয়ে যাবে। এ নিয়ে আমি আপনাদের কথা শুনতে রাজি আছি। কিন্তু খালি পেটে কান্না শুনতে রাজি নই।’
উৎসঃ   বাংলামেইল২৪


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ