ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী বিরামপুর মহাসড়কে জয়নগর নামক স্থান থেকে ১৯০ কেজি গান পাউডার বিজিবি কর্তৃক উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত গান পাউডার দিনাজপুর শুল্কগুদামে বিজিবি জমা করেছেন। বিশেষ ক্ষমতা আইনে ফুলবাড়ী ৪০ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে। দিনাজপুরের ফুলবাড়ী ৪০ বিজিবি’র অধিনায়ক প্রকৌশলী লে. কর্নেল লুৎফুল করিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বুধবার বিকেল ৪টায় দিনাজপুর ঢাকা মহাসড়কের পার্শ্বে দুইটি উপজেলার ফুলবাড়ী বিরামপুর জয়নগর নামক স্থানে একটি বাঁশঝাড়ের মধ্য লুকিয়ে রাখা ৩ বস্তা গান পাউডার উদ্ধার করা হয়। গান পাউডার তল্লাশীর সময় ঘটনাস্থলে থাকা চোরাকারবারীরা পালিয়ে যায়। বিজিবি তাদেরকে শনাক্ত করে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধারকৃত গান পাউডার স্থানীয় ব্যক্তিদের সম্মুখে পরিমাপ করে ১৯০ কেজি পাওয়া যায়। গান পাউডারগুলো গত কাল বুধবার সন্ধ্যায় দিনাজপুর শুল্কগুদামে জমা করে। বিজিবি’র পক্ষ থেকে বিরামপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানা যায়।
জানায় গেছে, উদ্ধারকৃত গান পাউডার বোমা তৈরীর কাঁচামাল হিসেবে ব্যবহারের জন্য, চোরাকারবারীরা এবং দু®কৃতকারীরা নাশকতামূলক কর্মকান্ড ঘটানোর লক্ষ্যে ঘটনাস্থলে লুকিয়ে রেখেছিল বলে জানা যায়। সুযোগ-বুঝে গান পাউডারগুলো বিভিন্ন পরিবহণের মাধ্যমে পাচার করে নিয়ে যেত বলে ধারণা করা হচ্ছে।