• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

দলের স্থায়ী কমিটির সঙ্গে বৈঠক করেছেন খালেদা জিয়া

khalada_zia_নিউজ ডেস্ক: দলের স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বৃহস্পতিবার রাত ৯টা ৫ মিনিটে তাঁর গুলশান কার্যালয়ে এ বৈঠক শুরু হয়ে চলে প্রায় এক ঘন্টা। তবে বৈঠক শেষে কোনো ব্রিফিং করা হয়নি।

দল গুছিয়ে আন্দোলনের ঘোষণা দেয়ার পর এটাই ছিল বিএনপির সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরামের সঙ্গে খালেদা জিয়ার প্রথম বৈঠক। এতে অংশ নেন ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আর এ গনি, মওদুদ আহমদ, মাহবুবুর রহমান, এম কে আনোয়ার, জমিরউদ্দিন সরকার, আবদুল মঈন খান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায় ও রফিকুল ইসলাম মিয়া।

গত ৪ ফেব্রুয়ারি এক সংবাদ সম্মেলনে দল ‘গুছিয়ে’ অচিরেই আন্দোলন শুরু করার ঘোষণা দেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। দলীয় সূত্রে জানা গেছে, চলমান রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপির পরবর্তী কর্মকৌশল, উপজেলা নির্বাচন, দলের আগামী কাউন্সিলসহ বিভিন্ন বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে।

প্রায় ৩ মাস পর বিএনপির স্থায়ী কমিটির বৈঠক হলো। গত বছরের ৭ নভেম্বর স্থায়ী কমিটির সর্বশেষ বৈঠক হয়েছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ