• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

বেলালকে নিয়ে আন্তর্জাতিক মিডিয়ায় তোলপাড়

Belalসিসি ডেস্ক: নোয়াখালীর বেলাল নামের এক কিশোর নিজের জীবন বাজি রেখে নদীতে ঝাপ দিয়ে একটি হরিণ শাবকের জীবন রক্ষা করেছে।এনিয়ে বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে লেখালেখি হয়েছে। বৃহস্পতিবার যুক্তরাজ্য ভিত্তিক গণমাধ্যম ডেইলি মেইলে বাংলাদেশি কিশোরের বিস্ময়কর সাহসিকতা শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, মূষলধারে বৃষ্টি হওয়ার কারণে নোয়াখালী অঞ্চলে একটি হরিণ শাবক তাদের দল থেকে হারিয়ে নদীর মধ্যে পড়ে যায়। এসময় নদীতে জোয়ার ছিল। বেলাল ও তার কয়েকজন বন্ধু এ ঘটনাটি দেখে। তবে কেউ এগিয়ে না আসলেও বেলাল নদীতে ঝাঁপ দেয়।
এসময় নদীর জোয়ারের পানির মধ্যে ডুব দিয়ে এক হাতে হরিণ শাবক নিয়ে আস্তে আস্তে তীরে চলে আসে। তবে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আমরা ভাবছিলাম হয়ত বেলাল আর ফিরে আসবে না।
তবে মজার বিষয় হচ্ছে ওইসময় হাসিবুল ওয়াহাব নামের এক ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার উপস্থিত ছিলেন। তিনি কৌতুহলবশত এই ছবিগুলো তোলেন এবং পরে তা আন্তর্জাতিক অঙ্গণে ছড়িয়ে দেন। পরে বেলাল হরিণ শাবকটি সুন্দরবনে ছেড়ে দেয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ