• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নাটোর-পাবনা সড়কে গণডাকাতি, আহত ১০

Dakatiনাটোর: নাটোর-পাবনা সড়কে ১২টি ট্রাকে ডাকাতি হয়েছে। এসময় ডাকাতদের হামলায় অন্তত ১০ জন আহত হয়েছেন। শুক্রবার ভোর ৪টার দিকে নাটোরের বড়াইগ্রাম উপজেলার কয়েনবাজার সংলগ্ন কবরস্থানের সামনে এ ডাকাতির ঘটনা ঘটে।

বনপাড়া মহাসড়ক পুলিশ জানিয়েছে,  দুর্বৃত্তরা নাটোর-পাবনা সড়কে গাছ ফেলে যাতায়াত বন্ধ করে দেয়। এতে একটি ডাকবাহী সরকারি কভার্ডভ্যানসহ ১২টি ট্রাক আটকে যায়।

এ সময় ২০ থেকে ২৫ জন ডাকাত দুই দলে বিভক্ত হয়ে গাড়ির সামনে ও পেছন থেকে হামলা করে। ডাকাতরা প্রত্যেক গাড়ির চালক ও সহকারীদের নামিয়ে পাশের জমিতে নিয়ে যায়। তাদের মারধর করে এবং নগদ টাকা ও মোবাইল সেট কেড়ে নেয়।

ডাকবাহী কাভার্ডভ্যানটি (বগুড়া-ম-৮৪৩১) ঢাকা থেকে ডাক নিয়ে ঈশ্বরদী যাচ্ছিল। ডাকাতরা কাভার্ডভ্যানের চালক মামুনুর রশিদ (৩২), ডাক কর্মকর্তা আজিমুল হক (৩৫) ও সহকারী আলমগীর দেওয়ানকে (২৮) পিটিয়ে আহত করে।

এ সময় তারা কাভার্ডভ্যান নিয়ে দ্রুত পেছনে ফেরার চেষ্টা করলে ভ্যানটি পাশের খাদে পড়ে যায়। ঘণ্টাব্যাপী ডাকাতির পর বনপাড়া মহাসড়ক পুলিশ ঘটনাস্থলে এসে সড়ক থেকে গাছ সরিয়ে দিলে যান চলাচল শুরু হয়।

বনপাড়া মহাসড়ক পুলিশের সার্জেন্ট নিকুঞ্জ কুমার বলেন, “খবর পাওয়ামাত্র আমরা ঘটনাস্থলে গিয়েছি। সে সময় কোনো ডাকাতকে দেখা যায়নি। আমরা গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেছি। ইতোমধ্যে বড়াইগ্রাম থানা পুলিশ অভিযান শুরু করেছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ