• সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০২:৫০ অপরাহ্ন |
শিরোনাম :

নীলফামারীতে এসএসসিতে পরীক্ষার্থী ১৭হাজারেরও বেশি

New Rose Cafe, Saidpur

Educationসিসি নিউজ: চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষায় নীলফামারী জেলার ১৭হাজার ১৩১জন শিক্ষার্থী অংশগ্রহণ করবে। এরমধ্যে এসএসসিতে ১২হাজার ৭৪২, দাখিলে ২৮০১, এসএসসি ভোকেশনালে ২৮০১ এবং দাখিল ভোকেশনালে ১৪৩জন পরীক্ষার্থী রয়েছে।
জেলা প্রশাসক কার্যালয়ের শিক্ষা শাখা সুত্র জানিয়েছে, এসএসসিতে ২০টি, দাখিলে ৬টি, এসএসসি ভোকেশনালে ৬টি এবং দাখিল ভোকেশনালে ৪টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রসঙ্গত গেল বছর এসএসসি ও সমমান পরীক্ষায় নীলফামারী জেলায় পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১৪হাজার ৯৯৬জন।
নীলফামারী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) এসএএম রফিকুন্নবী জানান, আগামী ৯ফেব্রুয়ারী সারাদেশে একযোগে শুরু হওয়া পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্নে ইতোমধ্যে যাবতীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। নকল মুক্ত পরিবেশ এবং পরীক্ষা কেন্দ্রের আশপাশে আইন শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ