• শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৫:২৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
শিক্ষকদের কর্মবিরতিতে ক্ষুব্ধ অভিভাবকরা নিলেন পরীক্ষা সরকারি প্রাথমিক শিক্ষক আন্দোলনের আহ্বায়ক সামছুদ্দীন স্ট্যান্ড রিলিজ সৈয়দপুরে ইউএনওকে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরামের বিদায়ী সংবর্ধনা প্রদান রংপুরে ৮ দলের সমাবেশ থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ইসলামী আন্দোলনের কর্মী নিহত সৈয়দপুর-দশমাইল মহাসড়কে বাসের সাথে ভ্যানের সংঘর্ষে নিহত-২, আহত ১৩ খুলনার কৃষ্ণ নন্দী জামায়াতে ইসলামীর প্রথম হিন্দু প্রার্থী খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে প্রধান উপদেষ্টা খালেদা জিয়ার বিদেশ যাওয়া নিয়ে পর্যবেক্ষণ শেষে তারেক রহমানের দেশে ফেরার সিদ্ধান্ত: বিএনপি সৈয়দপুরে পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন কর্মীদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালিত নীলফামারীতে এনজিও ফাউন্ডেশন দিবস পালিত

সৈয়দপুরে লেডিস ক্লাবের উদ্যোগে পিঠা উৎসব

New Rose Cafe, Saidpur

Nillphamari Picসিসি নিউজ: নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে লেডিস ক্লাবের উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে দিনব্যাপী পিঠা উৎসবের আয়োজন করা হয়। বিরোধী দলীয় হুইপ ও সংসদ সদস্য আলহাজ্ব শওকত চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওই পিঠা উৎসবে উদ্বোধন করেন।
সৈয়দপুর বিমানবন্দর সড়কস্থ রেলওয়ে অফিসার্স ক্লাব চত্ত্বরে ওই পিঠা উৎসব উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) মন্জুর উল আলম চৌধুরী ও লেডিস ক্লাবের সভাপতি সামছে আকিদা জাহান। আয়োজকরা জানান, ক্লাবের উদ্যোগে এবারের পিঠা উৎসবে ১০টি স্টল রয়েছে। বিভিন্ন  প্রতিষ্ঠান ও সংগঠন এসব স্টল দিয়েছে। স্টলগুলোতে স্থান পেয়েছে প্রায় শতাধিক ধরনের পিঠা। পিঠা মেলা ঘুরে দেখা গেছে, স্টলে স্থান পাওয়া উল্লেখ্যযোগ্য পিঠাগুলো হচ্ছে চিরুণী, রোজ, হৃদয়বরণ, নকশা, ডাল, বিবিখানা, পাটিসাপটা, ডিম, সেমাই, খাসতা, মিষ্টি আলু, দুধ চিতই, সিদ্ধ কলই, বকুল, গাছফুল, মৌফুল, সন্দেশ, ঝাল গুড়গুড়ি, ছেইপারকুল, কাটা, মুগের ডাল, খিরশা, দুধপুলি, রসমালাই, সবজিরোল, সামুচা, ফুলকপি, বড়া, কাঁঠালপাতা, গোকুল, বেলী, করলা, চাক্কা, পাইপ, প্লেন, রস সুন্দরী পিঠাসহ শতাধিক পিঠা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ