• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

রংপুর জেলা দল বিভাগীয় চ্যাম্পিয়ন

rangpur-রংপুর: ইয়ং টাইগার্স অনূর্ধ ১৪ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতায় রংপুর বিভাগীয় অঞ্চলের খেলায় লালমনিরহাট জেলা দলকে ২৯ রানে পরাজিত করে রংপুর জেলা দল অনূর্ধ-১৪ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতার রংপুর বিভাগীয় অঞ্চলে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেছে।

শুক্রবার কুড়িগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় পুরস্কার বিতরণ করেন কুড়িগ্রামের জেলা প্রশাসক এ বি এম আজাদ। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. সাহাবুদ্দিন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বাতেন মিয়া, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব সিরাজুল ইসলাম টুকু, সাঈদ হাসান লোবান, কাজিউল ইসলাম, মাহমুদুন নবী মুন্না, বিজন কুমার দাস প্রমুখ।

শুক্রবার সকালে ফাইনাল খেলায় রংপুর জেলা দল টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ৫০ ওভারের খেলায় তারা ৪৯ দশমিক ১ বলে সবকটি উইকেট হারিয়ে ১৬২ রান সংগ্রহ করে। দলের পক্ষে সাদমান সাকিব সর্বোচ্চ ৫৪ রান সংগ্রহ করে।

জবাবে লালমনিরহাট জেলা দল ৪৬ দশমিক ৩ বলে সবকটি উইকেট হারিয়ে ১৩৩ রান করতে সমর্থ হয়। বিজয়ী দলের পক্ষে সাজিদ সর্বোচ্চ ৩৭ রান সংগ্রহ করে।

ফাইনাল খেলায় ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার লাভ করেন রংপুর জেলা দলের অলরাউন্ডার সাদমান সাকিব। সে ৫৪ রানসহ ২টি উইকেট লাভ করে। ফাইনাল খেলায় আম্পারের দায়িত্ব পালন করেন কুড়িগ্রামের নুরন্নবী বুলু ও তাপস দাস মনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ