• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

ছেলের হাতে বাবা খুন

Madarপটুয়াখালী: পটুয়াখালীর দুমকিতে জমিজমার ভাগ-বাঁটোয়ারা নিয়ে বাবাকে কুপিয়ে হত্যা করেছে ছেলে সঞ্জয় খাসকেল (২৫)। শুক্রবার দুপুর সাড়ে ১২টায় উপজেলার উত্তর মুরাদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম হরিনাথ খাসকেল (৭০)।

স্থানীয় সূত্রে জানা গেছে, জমিজমার ভাগ-বাঁটোয়ারা নিয়ে বাবা-ছেলের মধ্যে বিরোধ ছিল। দুপুরে বাবা-ছেলের মধ্যে এ নিয়ে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে বাবাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে সঞ্জয়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে দুমকি লুথান হেলথ কেয়ারে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক হরিনাথকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনার পর স্থানীয়রা ঘাতক ছেলেকে আটক করে পুলিশে সোর্পদ করেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মুরাদিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মিজানুর রহমান সিকদার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ