• শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
হাদির সর্বশেষ অবস্থা বিষয়ে যা জানালেন চিকিৎসক সৈয়দপুরে কৃষি জমি থেকে মাটি সংগ্রহে ইটভাটার লাখ টাকা জরিমানা তারাগঞ্জে মুক্তিযোদ্ধা দম্পতিকে হত্যার ঘটনায় টাইলসমিস্ত্রি গ্রেপ্তার এভারকেয়ারে হাসপাতালে নেওয়া হচ্ছে হাদিকে হাদির ওপর হামলার প্রতিবাদে শনিবার বিএনপির বিক্ষোভ কর্মসূচী প্রার্থীর ওপর প্রকাশ্যে গুলি নির্বাচনকালীন নিরাপত্তা পরিস্থিতিকে প্রশ্নবিদ্ধ করেছে: গোলাম পরওয়ার মাথায় বুলেট, লাইফ সাপোর্টে হাদি ওসমান হাদির ওপর গুলি নির্বাচনের জন্য অশনিসংকেত: ইসলামী আন্দোলন ডোমারে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ: ক্লিনিকের ওটি সিলগালা পদত্যাগ করলেন উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ

লালবাগে ‘লাইট অ্যান্ড সাউন্ড শো’ উদ্বোধন

New Rose Cafe, Saidpur

Lalbagঢাকা: ঢাকার ঐতিহাসিক লালবাগ দুর্গের উদ্যানে দেশের প্রথম নান্দনিক ‘লাইট অ্যান্ড সাউন্ড শো’র উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার সন্ধ্যা ৭টায় তিনি এ শো’র উদ্বোধন করেন।
এসময় প্রধানমন্ত্রী দেশের পর্যটন শিল্প বিকাশের জন্য সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের কথা তুলে ধরেন। এই শিল্প বিকাশের জন্য সবার সহযোগিতাও চান প্রধানমন্ত্রী।
এর আগে বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, ‘মোঘলস্থাপনা লালবাগ কেল্লায় “লাইট অ্যান্ড সাউন্ড শো” কার্যক্রম সম্পন্ন হয়েছে। এ কার্যক্রম সম্পন্ন করতে ব্যয় হয়েছে ২ দশমিক ৮৩ কোটি টাকা। দেশের ইতিহাসে এমন আয়োজন এটাই প্রথম।’
মন্ত্রী জানান, লালবাগ কেল্লায় স্থাপিত এই ‘লাইট অ্যান্ড সাউন্ড শো’র মাধ্যমে আগত দর্শক ও পর্যটকরা আনন্দঘন হয়ে ইতিহাসের তথ্য ও উপাত্ত খুঁজে পাবেন। দর্শক সরাসরি দেখেতে পাবেন, শুনতে পাবেন লালবাগ কেল্লার ইতহাস ও ঐতিহ্যের কথা।
‘লাইট অ্যান্ড সাউন্ড শো’ দেখার ফি বাংলাদেশের দর্শকদের জন্য ২০ টাকা। সার্ক দেশের দর্শকদের জন্য ১০০ টাকা এবং অন্যদেশের জন্য ২০০ টাকা। প্রতিদিন দু’টি শো’র আয়োজন করা হবে। প্রতি সপ্তাহের রোববার এটি বন্ধ থাকবে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ