• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:২৫ অপরাহ্ন |
শিরোনাম :
নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু

শর্ত মানলেই বিএনপির সাথে আলোচনা: হানিফ

hanif awaরংপুর প্রতিনিধি: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উদ্দেশ্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ এমপি বলেছেন, আওয়ামী লীগ যে শর্ত দিয়েছে সেটা মানলেই আলোচনা হতে পারে। আলোচনায় আসতে হলে বিএনপিকে সন্ত্রাসী সংগঠন জামায়াতকে ছাড়তে হবে। শুক্রবার বিকালে রংপুর টাউন হলে মহানগর আওয়ামী লীগ আয়োজিত এক কর্মী সমাবেশে তিনি এসব কথা বলেন। হানিফ বলেন, জামায়াত একটি সন্ত্রাসী সংগঠন। তারা জালাও-পোড়াও ও মানুষ খুন করে নিজেদের চরিত্র উন্মোচন করেছে। বাংলার মানুষ জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করার পক্ষে অবস্থান নিয়েছে। অচিরেই জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করা হবে।
তিনি বলেন, বিএনপি একদিকে সরকারকে অবৈধ বলছে, আবার সেই সরকারের সাথে আলোচনা করতে চাইছে, এটা হতে পারেনা। মহানগর আওয়ামী লীগ সভাপতি শাফিউর রহমান শফির সভাপতিত্বে সমাবেশে নগরির ৩৩ ওয়ার্ডের নেতাকর্মী ছাড়াও কেন্দ্রীয় নেতা কর্নেল (অব.) ফারুক খান এমপি, খালিদ মাহমুদ চৌধুরী ও অসিম কুমার এমপি উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ