• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ইউনিয়ন যুবদল সভাপতিকে কুপিয়ে হত্যা

Maderচট্টগ্রাম: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় ৪ নম্বর মুরাদপুর ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি নুরউদ্দীন সজীবকে (৩০) কুপিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার ফকিরহাট এলাকায় এ হত্যার ঘটনা ঘটে।
নিহত সজীব পশ্চিম মুরাদপুর গ্রামের আনিসুল হকের ছেলে এবং ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য রেজাউল করিমের ভাই।

এদিকে উপজেলা বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছে সজীবকে আওয়ামী লীগের স্থানীয় অস্ত্রধারীরা হত্যা করেছে। অবশ্য মুরাদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহেদ হোসেন নিজামী বিষয়টি অস্বীকার করেছেন। যুবদলের দু’গ্রুপের অন্তঃকোন্দলেই এ ঘটনা ঘটেছে বলে তার দাবি।

সীতাকুণ্ড থানা সূত্রে জানাগেছে, রাত ৯টার দিকে ফকিরহাট এলাকার যুবদল নেতা সজীবকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। হত্যার কারণ জানা যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ