• শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৬:১২ পূর্বাহ্ন |
শিরোনাম :
শিক্ষকদের কর্মবিরতিতে ক্ষুব্ধ অভিভাবকরা নিলেন পরীক্ষা সরকারি প্রাথমিক শিক্ষক আন্দোলনের আহ্বায়ক সামছুদ্দীন স্ট্যান্ড রিলিজ সৈয়দপুরে ইউএনওকে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরামের বিদায়ী সংবর্ধনা প্রদান রংপুরে ৮ দলের সমাবেশ থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ইসলামী আন্দোলনের কর্মী নিহত সৈয়দপুর-দশমাইল মহাসড়কে বাসের সাথে ভ্যানের সংঘর্ষে নিহত-২, আহত ১৩ খুলনার কৃষ্ণ নন্দী জামায়াতে ইসলামীর প্রথম হিন্দু প্রার্থী খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে প্রধান উপদেষ্টা খালেদা জিয়ার বিদেশ যাওয়া নিয়ে পর্যবেক্ষণ শেষে তারেক রহমানের দেশে ফেরার সিদ্ধান্ত: বিএনপি সৈয়দপুরে পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন কর্মীদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালিত নীলফামারীতে এনজিও ফাউন্ডেশন দিবস পালিত

অস্বাভাবিক লেনদেন সনাক্তে সফটওয়ার চালু

New Rose Cafe, Saidpur

DSELঢাকা: পুঁজিবাজারে অস্বাভাবিক লেনদেন ক্ষতিয়ে দেখতে নতুন সার্ভিলেন্স সফটওয়ার চালুর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। আগামী ১১ জানুয়ারি থেকে সফটওয়ারটি চালু করা হবে। সূত্র, ডিএসই।

ডিএসই’র প্রধান নির্বাহী কর্মকর্তা স্বপন কুমার বালা বলেন, সফটয়ার ব্যবহার সংক্রান্ত গাইড লাইন ইতিমধ্যে শেষ হয়েছে। তাই খুব শিগগিরই এটা ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছি আমরা।

বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান ড. মো. খায়রুল হোসাইন এ সফটওয়ার উদ্বোধন করবেন বলেও জানান তিনি।

সার্ভিলেন্স সফটওয়ার চালু হলে বাজারে স্বচ্ছতা আগের তুলনায় বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, এটি অত্যাধিক মাত্রায় অস্বাভাবিক লেনদেন সনাক্ত করতে সক্ষম।

গত ২০১০-১১ সালে ধ্বসের পর বিএসইসি গত ১৭ ডিসেম্বর ২০১২ একই ধরনের সফটওয়ার ব্যবহার শুরু করে। ব্যবহার শুরুর প্রথম দিনে মাত্র ৩০ মিনিটেই সফটওয়ারটি ২.৯৭৪ টি সন্দেহজনক লেনদেন সনাক্ত করতে সক্ষম হয়।

গত ২০১২ সালের নভেম্বরে ডিএসই ট্রাপেটস এবি নামক একটি আইটি কোম্পানির কাছ থেকে এ সার্ভিলেন্স সফটওয়ার ক্রয় করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ