• সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৩:২৩ অপরাহ্ন |
শিরোনাম :

হাবিপ্রবিতে মোবাইল এ্যাপ্লিকেশন উন্নয়নে কর্মসূচীর উদ্বোধন

New Rose Cafe, Saidpur

haji_mohammad_danesh_science_and_technology_university_dinjpur_bd_17963দিনাজপুর প্রতিনিধি: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রনালয়ের উদ্যোগে দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) জাতীয় পর্যায়ে মোবাইল এ্যাপ্লিকেশন উন্নয়নে সচেতনতা ও দক্ষতা বৃদ্ধির উপর ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি সোমবার থেকে শুরু হয়েছে। প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর মো. রুহুল আমিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. বলরাম রায়। কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন মো. মামুনুর রশীদ’র সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক আশীষ কুমার মন্ডল, তথ্য প্রযুক্তি মন্ত্রনালয়ের সিনিয়র সিস্টেম এনালাইসিস মো. নবির উদ্দিন প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন কম্পিউটার সায়েন্স এন্ড ইনফরমেশন টেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক মো. দেলোয়ার হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর মো. রুহুল আমিন বলেন, তথ্য প্রযুক্তির যুগে বিশ্বের সাথে প্রতিযোগীতায় টিকতে হলে আমাদের আইসিটির উপর দক্ষতা বৃদ্ধি করতে হবে। আইসিটি সেক্টরকে আরো সম্প্রসারিত করতে হবে। সরকারের প্রয়োজনীয় সহায়তায় এবং আমাদের সম্মিলিত প্রচেষ্টায়  দ্রুত আমরা দেশকে আইসিটি সেক্টরে এগিয়ে নিয়ে যেতে পারবো।
হাবিপ্রবিতে ৫দিন ব্যাপী এই প্রশিক্ষণ কর্মসূচী আয়োজন করায় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রনালয়ের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে ধন্যবাদ জানান। প্রশিক্ষন কর্মসূচীতে মোট ৬০ জন ছাত্র-ছাত্রী অংশ গ্রহন করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ