আন্তর্জাতিক ডেস্ক: নেপালি কংগ্রেস পার্টির প্রধান ৭৬ বছর বয়সী প্রবীণ রাজনীতিবিদ সুশীল কৈরালাকে প্রধানমন্ত্রী নির্বাচন করা হয়েছে। গণপরিষদ নির্বাচনের প্রায় তিন মাস পর অবশেষে একজন প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন।
নেপালে গত নভেম্বরের নির্বাচনে কোনো পার্টিই সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় রাজনৈতিক অচলাবস্থা বিরাজ করছিল। কৈরালা নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে সে অচলাবস্থা কাটল।
এখন দেশের জন্য নতুন একটি খসড়া সংবিধান তৈরির কাজে নেতৃত্ব দেবেন তিনি। নেপালের পার্লামেন্টে দ্বিতীয় বৃহত্তম কমিউনিস্ট পার্টি অব নেপাল’ (ইউএমএল)-এর সমর্থন পেয়ে প্রধানমন্ত্রী নির্বাচিত হন। প্রধানমন্ত্রী পদে একমাত্র প্রার্থী নেপালের সবচেয়ে বড় দল নেপালি কংগ্রেস পার্টির এ নেতাই ছিলেন। পার্লামেন্টে ৫৫৩ ভোটের মধ্যে তাঁর পক্ষে পড়ে ৪০৫ ভোট।