• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

টাইগারদের সঙ্গে সিরিজ খেলবে তিন মোড়ল

1392009018.খেলাধুলো ডেস্ক : দ্বিপক্ষীয় সিরিজ খেলতে বাংলাদেশে আসবে ক্রিকেট বিশ্বের তিন মোড়ল হিসেবে খ্যাত ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে বলে জানিয়েছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। তিনি জানান, বাংলাদেশ সফর নিয়ে ভারত ক্রিকেট বোর্ডের সঙ্গে বিসিবির একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। চুক্তি অনুযায়ী ভারত ২০১৫ ও ২০২০ সালে দ্বিপক্ষীয় সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে। ২০১৬ সালে বাংলাদেশ একটি টেস্ট ম্যাচ খেলার জন্য ভারতে যাবে। এছাড়া অস্ট্রেলিয়াও ২০১৫ ও ২০২১ সালে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে। সেই সঙ্গে ২০১৮ সালে বাংলাদেশ ক্রিকেট দল অস্ট্রেলিয়া সফর করবে। তিন মোড়লের অপর মোড়ল ইংল্যান্ডও ২০২০ সালেই বাংলাদেশে দু’বার সফর করবে বলেও তিনি জানান। রোববার সিঙ্গাপুরে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর হয়। এর আগে শনিবার অনুষ্ঠিত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সভায় ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাটির প্রশাসনিক ও অর্থনৈতিক কাঠামো সংস্কারের প্রস্তাব গৃহীত হয়। এই সংস্কার প্রস্তাবে তিন মোড়লের হাতেই ব্যাপক প্রশাসনিক ও অর্থনৈতিক ক্ষমতা থাকবে বলে সিদ্ধান্ত হয়। তবে এই বৈঠকে দ্বি-স্তর নীতির টেস্ট ক্রিকেট বিষয়ে কোনো আলোচনা হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ