• শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
হাদির সর্বশেষ অবস্থা বিষয়ে যা জানালেন চিকিৎসক সৈয়দপুরে কৃষি জমি থেকে মাটি সংগ্রহে ইটভাটার লাখ টাকা জরিমানা তারাগঞ্জে মুক্তিযোদ্ধা দম্পতিকে হত্যার ঘটনায় টাইলসমিস্ত্রি গ্রেপ্তার এভারকেয়ারে হাসপাতালে নেওয়া হচ্ছে হাদিকে হাদির ওপর হামলার প্রতিবাদে শনিবার বিএনপির বিক্ষোভ কর্মসূচী প্রার্থীর ওপর প্রকাশ্যে গুলি নির্বাচনকালীন নিরাপত্তা পরিস্থিতিকে প্রশ্নবিদ্ধ করেছে: গোলাম পরওয়ার মাথায় বুলেট, লাইফ সাপোর্টে হাদি ওসমান হাদির ওপর গুলি নির্বাচনের জন্য অশনিসংকেত: ইসলামী আন্দোলন ডোমারে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ: ক্লিনিকের ওটি সিলগালা পদত্যাগ করলেন উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ

ডোমারে ”শিশুর জন্য একটু সুযোগ চাই” মেলা

New Rose Cafe, Saidpur

Shishu Adda, Domar, Nilphamari.
ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমারে সোমবার ”শিশুর জন্য একটু সুযোগ চাই” বিষয়ক দিনব্যাপী মেলা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বামুনিয়া ইউনিয়নের বারবিশা জামালপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ময়না সিএসি দলের আয়োজনে ওই মেলা অনুষ্টিত হয়।
ইউএসএআইডি’র অর্থায়নে সেভ দ্যা চিলড্রেনের কারিগরী সহযোগীতায় আরডিআরএস বাংলাদেশের তত্ত্বাবধানে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বসুনিয়া।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা শিক্ষা বর্মর্কতা শাহজাহান, বামুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাবু মনোরঞ্জন রায়, আরডিআরএস নীলফামারী ইউনিট প্রধান খ ম রাশেদুল আরেফিন, সেভ দি চিলড্রেন’র প্রকল্প কর্মকর্তা নুরুজ্জামান চৌধুরী, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জামাল উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন।
আর্দশ বাড়ি, আর্দশ ফুলবাগান, সেবা কেন্দ্র, সিএসি উপকরণ, এসো গল্প লিখি ও ছবি আঁকি, শীতের পিঠা, শিখন স্কুল, প্রতিভা প্রাক প্রাথমিক, এসো হাত ধুইসহ ৯টি রকমারী স্টলে সাজানো হয় সারা দিনের মেলা।
প্রসঙ্গত সেভ দ্য চিলড্রেন’র কারিগরি ও ইউএসএআইডির আর্থিক সহযোগিতায় এবং আরডিআরএস বাংলাদেশ পরিচালিত প্রতিভা প্রকল্প রংপুর বিভাগের চারটি জেলার প্রত্যন্ত অঞ্চলে সুবিধাবঞ্চিত শিশুদের প্রাক-প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা এবং আনন্দঘন পরিবেশে শিশুদের প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার উপযোগী করে গড়ে তোলার জন্য কাজ করে আসছে।
দিনব্যাপী মেলায় ১৫টি সিএসি দলের ৫শ শিশু, শতাধিক সহায়ক এবং শতাধিক অভিভাবক অংশগ্রহন করেন। বিকেলে বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা শিক্ষক সমিতির এমদাদুল হক দুলু, বিদ্যালয়ের প্রধান শিক্ষক পেয়ারা সুফিয়ান এবং আরডিআরএস নীলফামারীর প্রতিভা প্রকল্পের টেকনিক্যাল অফিসার মোসলেম উদ্দিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ