• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

বুরুন্ডিতে ভয়াবহ বন্যায় ৫১ জনের মৃত্যু

1392087970.আর্ন্তজাতিক ডেস্ক: পূর্ব আফ্রিকার দেশ বুরুন্ডির রাজধানী বুজামবুরাতে ভয়াবহ বন্যা ও ভূমিধসে কমপক্ষে ৫০ জনের মৃত্যু হয়েছে। তবে কাদা ও ধ্বংসস্তূপের নিচে অনেকে চাপা পড়ার কারণে মৃতের সঠিক সংখ্যা জানানো সম্ভব হচ্ছে না বলে গণমাধ্যমের কর্মীরা জানিয়েছেন। বার্তাসংস্থা বিবিসির একজন সংবাদদাতা জানিয়েছেন, এক ব্যক্তি বলছে সে তার নয়জন আত্মীয়কে খুঁজে পাচ্ছে না। তিনি আরো জানিয়েছেন, প্রধান হাসপাতালের মর্গ ইতোমধ্যেই মৃতদেহে ভরে গেছে। শহরের বাইরের পাহাড় থেকে বন্যার পানি আর কাদা ছুটে আসে আর শত শত ঘরবাড়ি ভাসিয়ে নিয়ে যায়। রাজধানীতে সারা রাত ধরে পড়া ভারি বৃষ্টিতে বন্যা হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী গাব্রিয়েল নিজিগমা। তিনি আরো জানান, ধ্বংসাবশেষ থেকে ৫১ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। দশ ঘণ্টা ধরে চলা ভারি বৃষ্টির ফলে সেখান বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। এ বন্যায় রাস্তাঘাট এবং ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ