শাহ্ আলম, কুড়িগ্রাম: সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকান্ডের বিচারের দাবীতে কুড়িগ্রামে মানববন্ধন করেছে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।
মঙ্গলবার সকাল ১১ টায় কুড়িগ্রাম প্রেস ক্লাবের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসুচী অনুষ্ঠিত হয়। এতে ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা অংশ নেয়। তাদের সাথে সংহতি প্রকাশ করেন ব্যববসায়ী, ছাত্র-শিক্ষক, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মীরা।
২ বছর পেরিয়ে গেলেও সাংবাদিক দম্পতি হত্যাকারীদের সনাক্ত করতে না পারায় সরকার ও আইন শৃংখলা বাহিনীর সমালোচনা করেন সাংবাদিকগণ। অবিলম্বে হত্যাকারীদের সনাক্ত করে বিচারের দাবী জানান তারা।
এ সময় বক্তব্য রাখেন, কুড়িগ্রাম প্রেস ক্লাব আহবায়ক এস এম ছানালাল বকসী, মাছরাঙা টেলিভিশনের জেলা প্রতিনিধি ও টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ ইউনুছ আলী, সাংবাদিক অধ্যাপক হাসিবুর রহমান, শফি খাঁন, অধ্যাপক শফিকুল ইসলাম বেবু ও শ্যামল ভৌমিক প্রমুখ।
পুলিশের বিশেষ অভিযানে ২৪ জন গ্রেফতার
উপজেলা নির্বাচনকে সামনে রেখে আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে কুড়িগ্রামে বিশেষ অভিযানে বিএনপি-জামায়াতসহ ২৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
গত সোমবার রাতভর অভিযান চালিয়ে জেলার বিভিন্ন উপজেলা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে সদর উপজেলায় ৭ জন, রাজারহাটে ২ জন, নাগেশ্বরীতে ৫ জন, ভুরুঙ্গামারীতে ২ জন, উলিপুরে ২ জন, চিলমারীতে ২ জন, রৌমারীতে ২ জন ও রাজিবপুর উপজেলায় ২ জন।
পুলিশ সুপার সঞ্জয় কুমার কুন্ডু জানান, উপজেলা নির্বাচনকে সামনে রেখে আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের নামে বিভিন্ন থানায় অভিযোগ রয়েছে।
দেশেরপত্রের উদ্যোগে প্রামাণ্য চিত্র প্রদর্শন
গত সোমবার সন্ধ্যায় কুড়িগ্রাম সদরে বীর প্রতীক তারামন বিবি মোড়স্থ মুড়ির চাতালে দেশের পত্রের আয়োজনে এক জাতি এক দেশ ঐক্যবদ্ধ বাংলাদেশ ডকুমেন্টারী প্রামাণ্য চিত্র প্রদর্শিত হয়েছে। প্রদর্শনি সার্বিক ব্যবস্থা পনায় ছিলেন, দেশেরপত্রের সার্কুলেশন ব্যবস্থাপক জাহাঙ্গীর আলম শেখ। প্রদর্শনিতে প্রায় ৩’শতাধিক মানুষ ডকুমেন্টারীর প্রামাণ্য চিত্র দেখে ঐক্যমত পোষণ করেন।