• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

ড্যান্সারের সাজে খোলামেলা ক্যামেরাবন্দি বিপাশা

bipasaবিনোদন ডেস্ক: বেশ দীর্ঘ সময় ধরেই বলিউডের কোন নতুন ছবিতে দেখা যাচ্ছে না বিপাশা বসুকে। বিশেষ করে গত বছর তার অভিনীত কোন ছবি মুক্তি পায়নি। সেই সাথে দীর্ঘ সময় পর আইটেমও গানে ফিরছেন বিপাশা। এরই মধ্যে আইটেম গানটির শুটিংয়ে অংশ নিয়েছেন তিনি। এরাবিয়ান ধাঁচের এই গানটির কোরিওগ্রাফি করেছেন গনেশ। আইটেম গানটিতে এরাবিয়ান ড্যান্সারের সাজে বেশ খোলামেলা ক্যামেরাবন্দি হয়েছেন বিপাশা।

ছবিটি প্রযোজনা করছেন মহেশ ভাট। পরিচালনায় রয়েছেন পূজা ভাট। এ ছবিতে ইমরান হাশমির বিপরীতে অভিনয় করবেন বিপাশা। রোমান্টিক-থ্রিলারনির্ভর এ ছবিতে দেখা যাবে বিপাশা বার ড্যান্সার হিসেবে কাজ করেন।

ছবিটির ৭০ ভাগ কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। আইটেম গানটির মাধ্যমেই মূলত ছবির প্রচারণা শুরু করা হবে চলতি বছরের মাঝামাঝিতে। এদিকে এ ছবির বাইরেও যশরাজ ফিল্মসের একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন বিপাশা। সেখানে উদয় চোপড়ার বিপরীতে দেখা যাবে তাকে। নতুন ছবি ও আইটেম গান প্রসঙ্গে সম্প্রতি বিপাশা জানিয়েছেন, বেশ কয়েকটি নতুন ছবির কাজ করছি। এর মধ্যে মহেশ জি’র ছবির কাজ এখন চলছে।

‘রাজ-৩’-এর পর এই ছবিটি নিয়ে আমি অনেক আশাবাদী। আমার ভক্তদের জন্য সুখবর হলো এখানে আমি একটি আইটেম গানও করেছি। সবকিছু মিলিয়ে আমার মনে হয় ছবিটি সবারই ভাল লাগবে।
উল্লেখ্য, চলতি বছরের শুরুতেই প্রেমিক ও তরুণ অভিনেতা হারমান বাওয়েজার সঙ্গে নিজের  বিয়ের ঘোষণা দিয়েছেন বিপাশা। এ ছবিটির মুক্তির পর পরই তারা বিয়ের কাজটি সারবেন বলেও জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ