• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

রৌমারীতে আ’লীগ সভাপতি বহিস্কার

Rajibpurরাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: রোববার রাতে রৌমারী উপজেলা আ‘লীগের বর্ধিত সভায় ,দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে রৌমারী আ’লীগের যাদুরচর ইউনিয়ন সভাপতি মজিবর রহমান বঙ্গবাসীকে বহিস্কার করা হয়েছে। দশম জাতীয় সংসদ নির্বাচনে আ’লীগের সিদ্ধান্তের বাইরে সাইকেল মার্কার প্রকাশ্য সমর্থন, প্রচার কাজে অংশ গ্রহন ও সহযোগিতা করার অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে। একই অভিযোগে সাবেক যুবলীগ সভাপতি শাখাওয়াত হোসেন সবুজ ও সাবেক সাধারণ সম্পাদক এম,এম,এ, মতিনকে প্রথম বারের মত সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়। সভায় উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম-৪ আসনের সাবেক এমপি জাকির হোসেন, আ’লীগ সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মিনু, সহ সভাপতি রুহুল আমিন, কৃষকলীগ সভাপতি শহিদুল ইসলাম শালু, সদর ইউনিয়ন সেক্রেটারী রাজু আহমেদ খোকা, জেলা সদস্য নূরুল আমিনসহ রৌমারী উপজেলা আ’লীগের সকল নেতারা। ওই সভায় গোপন ব্যালটের মাধ্যমে উপজেলা পরিষদ নির্বাচনে একক প্রার্থী নির্বাচিত করা হয়। এতে কৃষকলীগ সভাপতি শহিদুল ইসলাম শালু ৪৯ ভোট পেয়ে নির্বাচিত হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ