
নীলফামারী প্রতিনিধি: সাংবাদপত্র বা সাংবাদিকদের সমাজের দর্পন বলাহলেও সেই দর্পনের নিরাপত্তা আজও দিতে পারেনি রাষ্ট্র। যার দরুন সমাজের কাছে সত্য তুলে ধরতে গিয়ে নির্মমভাবে হত্যার শিকার হয়েছেন সাগর-রুনির মতো আরো অনেক সংবাদকর্মী। রাষ্ট আর সরকারের এই নিরবতার কারনে খুনিরা বার বার পার পেয়ে যাওয়ায় ওরা আরো মরিয়া হয়ে উঠেছে সত্যকে চাপাদিতে। আজ সরকার ও আইনশ্ঙ্খৃলা রক্ষাকারী বাহিনীর সদিচ্ছার অভাবে দীর্ঘ দুই বছরেও সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকান্ডের রহস্য উদঘাটন হয়নি।
সাংবাদিক দম্পত্তি সাগর-রুনি হত্যার রহস্য উদঘাটন ও হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন কালে এই ক্ষোভ প্রকাশ করেন নীলফামারীতে কর্মরত সাংবাদিকরা।
আজ বেলা ১১টায় শহরের স্বাধীনতা অম্লাণ স্মৃতি স্তম্ভ চত্তরের সামেন এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচী চলাকালে সদর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান শাহিদ মাহমুদ, সংগলসী ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ, ক্রিয়েটিভ ইন্সটিটিউট অব মেডিকেল টেকনোলোজির সমন্বয়ক আল মামুনের নেতৃত্বে শিক্ষক-মিক্ষার্থী ও কর্মচারীরা কর্মসুচীর সাথে একাত্মতা প্রকাশ করেন। প্রেসক্লাবের সভাপতি তাহমিন হক ববির সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক হাসান রাব্বী প্রধান, সিনিয়র সাংবাদিক মোজাহিদ বিন খয়রাত, মোশারফ হোসেন, এটিএন নিউজ ও এটিএন বাংলার প্রতিনিধি মিল্লাদুর রহমান মামুন, মাছরাঙ্গা টেলিভিশনের প্রতিনিধি মঞ্জুরুল আলম সিয়াম ও ৭১ টেলিভিশনের প্রতিনিধি বিজয় চক্রবর্তী কাজল। মানববন্ধন কমৃসূচী পরিচালনা করেন দেশ টিভির নীলফামারী প্রতিনিধি আব্দুল বারী।
মানববন্ধনে বক্তারা অবিলম্বে সাগর-রুনি হত্যাকান্ডের রহস্য উদঘাটন করে ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করে বিচারেরসহ এ পর্যন্ত যে সকল সাংবাদিক হত্যার শিকার হয়েছেন তাদেরও গ্রেফতার করে বিচারের মুখোমুখি করার দাবি জানান।