• শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৫:৪৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
শিক্ষকদের কর্মবিরতিতে ক্ষুব্ধ অভিভাবকরা নিলেন পরীক্ষা সরকারি প্রাথমিক শিক্ষক আন্দোলনের আহ্বায়ক সামছুদ্দীন স্ট্যান্ড রিলিজ সৈয়দপুরে ইউএনওকে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরামের বিদায়ী সংবর্ধনা প্রদান রংপুরে ৮ দলের সমাবেশ থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ইসলামী আন্দোলনের কর্মী নিহত সৈয়দপুর-দশমাইল মহাসড়কে বাসের সাথে ভ্যানের সংঘর্ষে নিহত-২, আহত ১৩ খুলনার কৃষ্ণ নন্দী জামায়াতে ইসলামীর প্রথম হিন্দু প্রার্থী খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে প্রধান উপদেষ্টা খালেদা জিয়ার বিদেশ যাওয়া নিয়ে পর্যবেক্ষণ শেষে তারেক রহমানের দেশে ফেরার সিদ্ধান্ত: বিএনপি সৈয়দপুরে পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন কর্মীদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালিত নীলফামারীতে এনজিও ফাউন্ডেশন দিবস পালিত

আদিবাসী ২৮০ শিক্ষার্থীর কপাল খুললো

New Rose Cafe, Saidpur

BCSঢাকা: ৩৪তম বিসিএস (প্রিলিঃ) পরীক্ষার পুনর্মূল্যায়িত ফলাফলে বাদ পড়া আদিবাসী ২৮০ শিক্ষার্থীদের অন্তর্ভূক্ত করার জন্য সরকারি কর্ম কমিশনকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার এক রিট আবদনের চূড়ান্ত শুনানি শেষে হাইকোর্টের বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। এর আগে এই পরীক্ষায় ৪৬ হাজার ২৫০ জনকে কৃতকার্য দেখানো হয়েছিল। তার আগে ২০১৩ সালের ৩১ জুলাই উপজাতি কোটায় ২৮০ জনকে বাদ দিয়ে প্রকাশিত ৩৪তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার পুনর্মূল্যায়িত ফল কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছিল হাইকোর্ট। সংশ্লিষ্টদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলেছিল আদালত। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া ও রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নী জেনারেল মো. মোখলেছুর রহমান।

৩৪তম বিসিএসে গত ৮ জুলাই প্রথম ফলাফলে কোটার ভিত্তিতে ১২ হাজার ৩৩ জন উত্তীর্ণ হন। এ ফলাফলে মেধাবীরা বাদ পড়েছে এমন দাবি তুলে অন্যান্য শিক্ষার্থীদের আন্দোলনের ফলে ১৪ জুলাই পুনর্মূল্যায়িত ফল প্রকাশ করা হয়। এতে ৪৬ হাজার ২৫০ জন লিখিত পরীক্ষার জন্য উত্তীর্ণ হন। কিন্তু উপজাতি কোটার ২৮০ জন বাদ পড়েন।

জ্যোতির্ময় বড়ুয়া আদালতের শুনানিতে বলেন, কোন পরীক্ষায় প্রথম ফলাফলে কৃতকার্য হলে দ্বিতীয়বার মূল্যায়নে ওই কৃতকার্যদের থেকে বাদ যাবে দেশে এমন কোন আইন বা নজিড় নেই। কিন্তু ৩৪তম বিসিএসে প্রথম ফলাফলে ২৮০ থাকলেও দ্বিতীয় ফলাফলে তাদেরকে বাদ দেওয়া হয়। এই বিষয়ে আদালতে তিনি এমন যুক্তি উপস্থাপন করেন। ২০১৩ সালের ২৮ জুলাই বাদ পড়া পরীক্ষার্থীদের মধ্যে বিনয় পাপ্পুসহ ৫৯ জন পরীক্ষাথীর রিট আবেদন করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ