নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় সাংবাদিক দম্পতি সাগর- রুণির খুনীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে এক মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টায় শহরের মুক্তিরমোড়ে নওগাঁ জেলা প্রেসক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত এ মানববন্ধনে নওগাঁয় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি ও বিভিন্ন পেশাজীবির সচেতন মানুষেরা অংশ নেন। ঘন্টাকালব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক সুমন, সাধারণ সম্পাদক আজাদ হোসেন মুরাদ, যুগান্তরের প্রতিনিধি নবির উদ্দিন, চ্যানেল আই প্রতিনিধি ইমরুল কায়েস, সাংবাদিক এবিএম রফিকুল ইসলাম, মাছরাঙা টেলিভিশনের নওগাঁ প্রতিনিধি শফিকুল ইসলাম প্রমুখ। বক্তারা অবিলম্বে প্রকৃত খুনীদের খুঁজে বের করে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচারের দাবী করেন যেন এদেশে আর কখনো কোন সাংবাদিক নির্যাতনের শিকার না হন।