• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

ফেসবুকের স্বীকৃতি পেল আ’লীগের পেইজ

100-al-fbতথ্য প্রযুক্তি ডেস্ক: আওয়ামী লীগের অফিসিয়াল পেইজকে (www.facebook.com/  awamileague.1949) আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। ফেসবুকে কেবল এই পেজটির সমস্ত কার্যক্রমের দায়ভার বাংলাদেশ আওয়ামী লীগ বহন করবে।

মঙ্গলবার ফেসবুক কর্তৃপক্ষ এ স্বীকৃতি দেয়। ফেসবুকে জনপ্রিয় পেইজগুলোকে ভেরিফাইড করে কর্তৃপক্ষ। সাধারণত সেলিব্রেটি, সাংবাদিক, খেলোয়াড়, রাজনৈতিক ও সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও প্রতিষ্ঠানের পেইজের সত্যতা অনুসন্ধান করে বিশেষ সম্মাননা হিসেবে এ স্বীকৃতি দিয়ে থাকে তারা। এরই অংশ হিসেবে আওয়ামী লীগের পেইজটিকে স্বীকৃতি দেওয়া হলো। আর এই স্বীকৃতি পাওয়ার পর এখন আওয়ামী লীগের এ পেইজের ডানপাশে রাইট মার্ক চিহ্ন দেখা যাবে।

অনলাইন দুনিয়ার ক্রমবর্ধমান বিকাশের পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তৎপরতা শুরু করেছিল আওয়ামী লীগ। ফেসবুকে এ পেইজের মাধ্যমে সরকার ও দলের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরে ক্ষমতাসীন দলটি। পাশাপাশি এ পেইজে বিএনপি-জামায়াতের বিভিন্ন অপতৎপতার তথ্য-প্রমাণ ও তুলে ধরা হয়। মঙ্গলবার পর্যন্ত এ পেইজে ১ লাখ ১৫ হাজারের বেশি লাইক পড়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ