• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

হিলি স্থলবন্দরে পুনরায় আমদানি-রপ্তানি চালু

Hiliদিনাজপুর প্রতিনিধি: টানা দু’দিন হিলি স্থলবন্দর দিয়ে দু’দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকার পর মঙ্গলবার সকাল থেকে পুনরায় চালু হয়েছে।
ভারত অংশের হিলি এক্সপোর্টার অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অশোক কুমার মন্ডল জানান, রাস্তা সংস্কারের জন্য যে কন্ট্রাক্টর কাজটি পেয়েছিল তার সঙ্গে কর্তৃপক্ষের বনিবনা না হওয়ায় তিনি কাজ ফেলে রেখে চলে গেছে। এর ফলে রাস্তা সংস্কারের কাজ কবে শুরু হবে তা বলা যাচ্ছেনা। তাই আবারও মঙ্গলবার সকাল থেকে বন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি চালু করা হয়েছে। তবে রাস্তা সংস্কারের কাজ শুরু হলে বন্দর আবারো কয়েকদিন বন্ধ থাকবে।
প্রসঙ্গত, হিলি স্থলবন্দরের শুন্যরেখা থেকে ৩শ মিটার ভারত অভ্যন্তরে রাস্তা সংস্কারের কারণে ভারতীয় হিলি এক্সপোর্টার অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশন রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রাখার ঘোষণা দিয়েছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ