• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দিনাজপুরে ভিডিপি সদস্যদের সনদপত্র বিতরণ

Dinajpurদিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর সুইহারী আনসার ও ভিডিপি’র আঞ্চলিক প্রশিক্ষন কেন্দ্রে দিনাজপুর ও ঠাকুরগাঁও জেলার ভিডিপি সদস্যদের ৬ সপ্তাহ মেয়াদী বেসিক কম্পিউটার প্রশিক্ষণ প্রশিক্ষণ কোর্সের সমাপ্তি শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়েছে। প্রশিক্ষণ কোর্সের অধিনায়ক হিসেবে ছিলেন দিনাজপুর আনসার ও ভিডিপির উপ-পরিচালক ও জেলা কমান্ড্যান্ট একেএম জিয়াউল আলম, প্রশিক্ষণ কর্মকর্তা ও কোয়াটার মাষ্টার আনাসার ভিডিপি ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিরাজুল  মোমিন। প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় প্রশিক্ষক মোঃ শরিফুল জামান, বহিরাগত কম্পিউটার প্রশিক্ষক ছিলেন সা’আদ মুরশালীন। প্রশিক্ষণার্থীদের লিখিত ও ব্যবহারিক প্ররীক্ষা শেষে সনদপত্র বিতরণ করা হয়। এতে রংপুর বিভাগীয় রেঞ্চের পরিচালক দুলাল চন্দ্র শাহ ও প্রশিক্ষক কোর্স অধিনায়ক জেলা কমান্ড্যান্ট একেএম জিয়াউল আলম অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
দিনাজপুরে স্কাউটস’র প্রথম আইসিটি কোর্স
দিনাজপুর কেবিএম কলেজে বাংলাদেশ স্কাউটস, দিনাজপুর অঞ্চলের আয়োজনে প্রথম কম্পিউটার ও ইন্টারনেট প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ স্কাউটস আইসিটি বিভাগের পরিচালনায় মঙ্গলবার দুপুরে  কলেজের কম্পিউটার ল্যাবে কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কাউট ব্যক্তিত্ব কেবিএম কলেজের অধ্যক্ষ ও জেলা রোভারের কমিশনার সাইফুদ্দীন আক্তার। উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ স্কাউটস দিনাজপুর অঞ্চলের আঞ্চলিক পরিচালক ও কোর্স লিডার মোঃ সাইফুল ইসলাম’র সভাপতিত্বে ও সহকারী পরিচালক নাজমুল হকের সঞ্চলনায় স্বাগত বক্তব্য রাখেন দিনাজপুর  অঞ্চলের যুগ্ম সম্পাদক ও কোর্সের প্রশিক্ষক মোঃ আমিনুল ইসলাম, কেবিএম কলেজের কম্পিউটার বিভাগের সহকারী অধ্যাপক জিয়াউল হুদা জুয়েল প্রমূখ। ১১-১৫ ফেব্রুয়ারি ৪দিনব্যাপী অনুষ্ঠিত কোর্সে রংপুর বিভাগের ৮ জেলার ৩০ জন এডাল্ট লিডার অংশগ্রহণ করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ