• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

হিলিতে যৌন উত্তেজক ট্যাবলেট জব্দ

Hiliদিনাজপুর প্রতিনিধি: হিলি সীমান্তের চন্ডিপুর এলাকা থেকে ভারতীয় বিপুল পরিমাণ  যৌন উত্তেজক ট্যাবলেট, জিরা ও শাড়ি জব্দ করেছে বিজিবি। মঙ্গলবার সকাল ১০টার দিকে হিলি ক্যাম্পের বিজিবি সদস্যরা এসব মালামাল আটক করে।
হিলি বর্ডার আউট পোস্ট ক্যাম্পের (বিওপি) কমান্ডার নায়েক সুবেদার আব্দুল হান্নান জানান, সকালে নায়েক শওকতের নেতৃত্বে বিজিবি’র টহলদল চন্ডিপুর এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় পরিত্যক্ত অবস্থায় ১৯,৬৮০ পিছ যৌনউত্তেজক সেনেগ্রা ট্যাবলেট, ২৫ প্যাকেট জিরা ও ৮ পিছ শাড়ি জব্দ করা হয়।
এসব মালামালের মূল্য প্রায় ৫৯ লাখ ৮০ হাজার ৫শ’ টাকা বলে জানায় বিজিবি কর্তৃপক্ষ। জব্দকৃত এসব মালামাল হিলি শুল্কগুদামে জমা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ