• মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
এবারের বিজয় দিবসে নতুন প্রত্যাশা জাতির মনে সংসদ সদস্য প্রার্থীদের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নীতিমালা জারি হাদিকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশে এয়ার অ্যাম্বুলেন্স হাদিকে সিঙ্গাপুরে নিতে দেশে এসেছে এয়ার অ্যাম্বুলেন্স সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ থেকে মেডিকেলে ভর্তির সুযোগ পেল ৪৭ শিক্ষার্থী অভিবাসী ও প্রবাসী দিবস উপলক্ষ্যে নীলফামারীতে টিটিসির উদ্যোগে সেবা সপ্তাহ শুরু নীলফামারীতে নানা আয়োজনে শহীদ বুদ্ধিজীবি দিবস পালন কিশোরগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় ভ্যানচালক নিহত সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ নীলফামারীতে হাজী কল্যাণ সমিতির উদ্যোগে কম্বল বিতরণ

ছাত্রীর মোবাইল ছিনতাই করল ছাত্রলীগকর্মী

New Rose Cafe, Saidpur

Cintai-3ঢাকা: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তীচ্ছু এক ছাত্রীর মোবাইল ও টাকাপয়সা ছিনতাই করেছে এক ছাত্রলীগকমী। বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবনের সামনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, বিশ্ববিদ্যালয়ে ভর্তীর টাকা জমা দিয়ে বিজ্ঞান অনুষদের ভবনে আসলে ইব্রাহিম নামে ওই ছাত্রলীগকর্মীসহ কয়েকজন তাকে ঘিরে ধরে। পরে তার কাছে থাকা টাকা পয়সা এবং মোবাইল ফোন ছিনিয়ে নেয়। ছাত্রলীগ সূত্রে জানা যায়, ইব্রাহিম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি এফ এম শরিফুল ইসলাম গ্রুপের কর্মী এবং শাখা ছাত্রলীগের পরিবেশ বিষয়ক উপম্পাদক। ভর্তি প্রক্রিয়া চলাকালে ইব্রাহীম মিউজিক ও ড্রামা বিভাগে ভর্তী হতে আসা ওই ছাত্রীকে ভর্তী প্রক্রিয়ায় সাহায্য করে। এ সময় সে তার মোবাইল নম্বর নেয়। পরে তকে সে মোবাইলে এই (০১৭৪৫২২৮৩৭৭) নম্বর থেকে ফোন দিতে থাকে। ফোনে সে তাকে বলে তার জন্য সে চান্স পেয়েছে। এজন্য তাকে টাকা দিতে হবে। কিন্ত ভুক্তভোগী ছাত্রী ইব্রাহিমকে জানান তিনি নিজের যোগ্যতায় বিশ্ববিদ্যালয় চান্স পেয়েছেন এবং ইব্রাহিমের ফোন নম্বরটি ব্লাক লিস্ট করে ফেলেন। ভুক্তভোগী ওই ছাত্রী বলেন, ইব্রাহিম বারবার টাকা চাইতেন। আজ (মঙ্গলবার) ক্যাম্পাসে আসায় ইব্রাহিম আমার মোবাইল ফোন ও কাগজপত্র ছিনিয়ে নেয়। ছিনতাইয়ের কথা অস্বীকার করে ইব্রাহিম বলেন, ওই ছাত্রীকে আমি ভর্তির সময় তাকে অনেক সহযোগিতা করেছিলাম। কৃতজ্ঞতা স্বীকার না করে উল্টো আমার ফোন নম্বর ব্ল্যাক লিস্টে করে দিয়েছে। তাকে শুধু আমি ওই কথাটি জিজ্ঞাসা করেছিলাম।
উৎসঃ   মানবজমিন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ