• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পারফিউম বিস্ফোরণে রাজধানীতে ২ জন অগ্নিদগ্ধ

Bisforonঢাকা: রাজধানীর ধানমন্ডী শুক্রাবাদে একটি ভাঙ্গারির দোকানে পারফিউম বিস্ফোরণে মালিক ও কর্মচারী দগ্ধ হয়েছেন। মঙ্গলবার বিকাল ৫ টার দিকে এই ঘটনা ঘটে।
দগ্ধকৃতরা হলেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম (২৬) পিতা, মোহাম্মদ নাজিম আলী সরকার এবং মোহাম্মদ সুমন (২৮) পিতা, মোহাম্মদ লোকমান আল । উভয়েরই বাড়ি শরিয়তপুর জেলায় । জানা যায়, ৪১/১ নম্বর সজিব এন্টারপ্রাইজ নামক দোকানের মালিক মো: জাহাঙ্গীর আলম দোকানের ভেতরে পুরাতন ভাঙ্গারি মালামাল বাঁছাই করছিলেন। এমন সময় পুরাতন একটি সেন্টের (সুগন্ধি) বোতল বিস্ফোরণ হয়। এতে জাহাঙ্গীর আলম ও দোকানের কর্মচারী সুমন অগ্নিদগ্ধ হন ।
খবর পেয়ে জাহাঙ্গীরের ভাই মনির হোসেন তাৎক্ষনিকভাবে তাদের ঢামেক হাসপাতালের বার্ণ ইউনিটে নিয়ে যান । বার্ণ ইউনিটের চিকিৎসকরা জানিয়েছেন, জাহাঙ্গীরের শরীরের ২০ শতাংশ ও সুমনের শরীরের ৮ শতাংশ পুড়ে গেছে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ