এস এম মোখলেছুর রহমান (নির্জন):
মনে পরে সেই ২৫ শে ফেব্রুয়ারীর কথা,
ডাল ভাতের আন্দোলনে দরবার হলে দেখা।
আর্মি আর বিডিআর কে ডেকে আনল কারা,
কে মারল কারা মারল কোথায় গেল তারা।
শহীদ হল মেজর কর্নেল আরও বুদ্বিজীবি,
কলঙ্কিত করল দেশ ঘটল কালো দিন।
স্ত্রী হারাল স্বামী অর সন্তান বাবা হারা,
এতিম করল স্ত্রী সন্তান দেশের শত্রু তারা।
বাসায় গিয়ে স্ত্রীকে মেরে করে লুট পাট,
স্বর্নালঙ্কার টাকা নিয়ে তারাই মহারাজ।
গুলি করে হত্যা করে দিল গণকবর,
একদিনে সব করল জানলনা কেউ খোঁজখবর।
ডাল ভাতের নামে যারা করল দেশের ক্ষতি,
তাদের জন্যই আজকে দেশের এ পরিনতি।
চায়না যারা দেশ রক্ষা চায়না শত্রু মুক্তি,
তারাই মারল বীর সেনা করল জাতীর ক্ষতি।
বুকের তাজা রক্তে যারা দিয়ে গেল প্রাণ,
তারাই ছিল এ দেশের নিবেদিত প্রাণ।
এ সেই ভয়াল রুপ ২৫ শে ফেব্রুয়ারীর কথা,
আজিবন থাকবে স্মরণ স্বর্নাক্ষরে লেখ |