• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

টাঙ্গাইলে মর্টার বিস্ফোরণে ২ সেনা ও ৩ বিজিবি সদস্য নিহত

Bisforonটাঙ্গাইল: টাঙ্গাইলের ঘাটাইলের শহীদ সালাউদ্দিন সেনানিবাসের মাইধারচালা এলাকায় মর্টারশেল বিস্ফোরণে দুই সেনা সদস্য ও তিন বিজিবি সদস্যসহ পাঁচজন নিহত এবং ১৪ জন আহত হয়েছেন।

নিহত সেনা সদস্যরা হলেন, মঞ্জু ও পারভেজ। নিহত বিজিবি সদস্যরা হলেন, সুফিয়ান, একরামুল ও মোহাম্মদ আলী।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের ঘাটাইল শহীদ সালাউদ্দিন সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল কবির জানান, জয়পুরহাট থেকে বিজিবি সদস্যরা ঘাটাইল শহীদ সালাউদ্দিন সেনানিবাসের ফায়ারিং রেঞ্জে ফায়ারিং প্রশিক্ষণ গ্রহণ করতে আসেন। বেলা সাড়ে ১১টার দিকে সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার পদমর্যাদার দুইজন সদস্য তাদের প্রশিক্ষণ দিচ্ছিলেন। এসময় একটি মর্টারশেল চালাতে গিয়ে বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই সেনাবাহিনীর দুই ওয়ারেন্ট অফিসার ও তিনজন বিজিবি সদস্য নিহত হন। আহত হয় ১৪ বিজিবি সদস্য। তাদের ঘাটাইল সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ