• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বদরগঞ্জে গরুর তড়কা রোগের ভ্যাকসিন ক্যাম্পেইন

Badarganj photo-00বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের বদরগঞ্জে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচীর অন্যতম উপাদান পল্লী সমাজ ও গণনাটক দলের স্বদ্যোগে গরুর তড়কা রোগের ভ্যাকসিন ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলার কালুপাড়া ইউনিয়নের বৈরামপুর মন্ডলপাড়া গ্রামে আব্দুল ওয়াহেদ মন্ডলের বাড়িতে এ ক্যাম্পেইন করা হয়। এতে উপস্থিত ছিলেন, ব্র্যাক সামাজিক ক্ষমতায় কর্মসূচীর উপজেলা ফিল্ড অফিসার মোঃ রফিকুল আলম, যোগাযোগ কর্মী মোহাদ্দেস আলী, নাট্য কর্মী শিবপদ, গজেন্দ্রনাথ, গোবিন্দ রায়, ভূপেন চন্দ্র রায়, উপজেলা প্রাণী সম্পদ অফিসের স্বেচ্ছাসেবী কর্মী পরেশ চন্দ্র রায় সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ ক্যাম্পেইনে ১শতটি গরুকে তড়কা রোগের টিকা প্রদান করা হয়। উল্লেখ্য, গত মঙ্গলবার পল্লী সমাজ ও গণনাটক দলের স্বদ্যোগে একই স্থানে একটি সচেতনতা মূলক গণনাটক মঞ্চায়ন করা হয়। এসময় প্রায় শতাধিক নারী-পুরুষ উপস্থিত ছিলেন। এ সচেতনতাকে কেন্দ্রকরে ভ্যাকসিন ক্যাম্পেইনটি করা হয়। এছাড়াও বদরগঞ্জ উপজেলার মধুপুর কচুয়াপাড়া, ট্যাক্সেরহাট বৃত্তিপাড়া, ঘাটাবিল খিয়ারপাড়ায় ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচীর উদ্যোগে সচেতনতা মূলক গণনাটক মঞ্চায়িত হয়েছে। এ সচেতনতার ধারাবাহিকতায় পার্শ্ববর্তী ক্লিনিক থেকে বিনামূল্যে অতি দরিদ্রদের মাঝে ঔষুধ সরবারাহ ও স্কুল ঝড়েপড়া ও অনিয়মিত বাচ্চাদের স্কুলমুখী করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ