• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

নায়ক শাকিব খান এবার প্রযোজক

Sakibবিনোদন ডেস্ক: সবার প্রিয় নায়ক শাকিব খান এবার নিজেকে তুলে ধরবেন নতুন রূপে। এখন থেকে তিনি পরিচিতি পাবেন প্রযোজক হিসেবেও। সম্প্রতি যাত্রা শুরু করলো নায়ক শাকিব খানের নতুন প্রযোজনা প্রতিষ্ঠান এস কে ফিল্মস। ইতিমধ্যেই ছবির নাম, পরিচালক ও কলাকুশলী নির্ধারণ করা হয়েছে। প্রতিষ্ঠানটির প্রথম ছবির নাম ‘হিরো দ্য সুপারস্টার’। রাজধানীর একটি হোটেলে কেক কেটে অনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো নতুন এ প্রতিষ্ঠানটি। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাকিব খানের বাবা-মা। সঙ্গে ছিলেন ছবির পরিচালক বদিউল আলম খোকন, দুই নায়িকা অপু বিশ্বাস ও ববি। যে স্বপ্ন নিয়ে এস কে ফিল্মসের জন্ম, সে স্বপ্নের কথা উপস্থিত অতিথিদের সামনে তুলে ধরলেন নায়ক শাকিব খান। এস কে ফিল্মস দেশের চলচ্চিত্রকে একটা সন্মানজনক স্থানে নিয়ে যাবে এমনটাই মনে করেন পরিচালক সোহানুর রহমান সোহান, এফ আই মানিক, শহিদুল ইসলাম খোকন, চাষী নজরুল ইসলাম, নায়ক উজ্জল, মিশা সওদাগর, অমিত হাসান, আহমেদ শরিফসহ আরো অনেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ