• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

চট্টগ্রামে চার অপহরণকারীর যাবজ্জীবন

Adalotচট্টগ্রাম: ৯ বছরের এক শিশুকে অপহরণের পর মুক্তিপণ দাবির অপরাধে চট্টগ্রামে ৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের ৫০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে। বুধবার চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মো. জাকির হোসেন এ রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন, আব্দুর রাজ্জাক, মো. নাসির, এছহাক প্রকাশ গিয়াস উদ্দিন এবং মো. জাফর। এদের মধ্যে এছহাক প্রকাশ ও জাফর পলাতক রয়েছে। আদালত সূত্রে জানা গেছে, ২০১১ সালের ২৫ মার্চ সীতাকুণ্ডের মধ্যম জাহানাবাদ এলাকার বাসিন্দা আবুল মোতালেবের পুত্র সাদমান জামান সামীকে অপহরণ করে দুর্বৃত্তরা। পরে তাঁরা মুক্তিপণ হিসেবে ৫০ লক্ষ টাকা দাবি করে। এ ঘটনায় ২৬ মার্চ সীতাকুণ্ড থানায় একটি মামলা করা হয়। মামলার পর পুলিশ অপহরণকারীদের আস্তানায় অভিযান চালিয়ে অক্ষতবস্থায় শিশুটিকে উদ্ধার করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ