• সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০১:৪৮ অপরাহ্ন |

সাতকানিয়ায় গুলিবিদ্ধ শিবির ক্যাডারের মৃত্যু

New Rose Cafe, Saidpur

Bondukচট্টগ্রাম: চট্টগ্রামের সাতকানিয়ায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ গুলিবিদ্ধ শিবির ক্যাডার জসিম উদ্দিনের (৩৫) মৃত্যু হয়েছে। বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম জানান, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে সাতকানিয়ার কেওচিয়া ইউনিয়নের ছদাহায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই শিবির ক্যাডার গুলিবিদ্ধ হন। পরে তাদের চমেক হাসপাতালে ভর্তি করা হয়। বিকেল সাড়ে ৩টার দিকে চিকিৎসক জসিমকে মৃত ঘোষণা করেন। পুলিশ জানায়, বুধবার সকালে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে দু’শিবির কর্মী গুলিবিদ্ধ হয়। একই ঘটনায় পুলিশের তিন সদস্য আহত হন। ঘটনাস্থল থেকে পুলিশ একটি এলজি, একটি বন্দুক এবং ৮ রাউণ্ড গুলি উদ্ধার করেছে। আহত ও নিহত শিবিরি ক্যাডারের বিরুদ্ধে সাতকানিয়া ও লোহাগাড়া থানায় ২৫টির বেশি মামলা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ